SKYNITY English

রোজকার কাজ হয়ে যায়, আপনাকে হাতে করতে হয় না

এর কোনোটাই পরে জুড়ে দেওয়া আলাদা মডিউল নয়। সবকিছু একই রেকর্ডে চলে, তাই এক জায়গায় কিছু বদলালে সব জায়গায় সেটাই বদলায়।

বিল ও ইনভয়েস

প্যাকেজ থেকে রিনিউয়াল ইনভয়েস তৈরি, বকেয়ার হিসাব, ওয়ালেট, প্রোরেশন, আর মাস শেষের যে হিসাবগুলো মিলতেই হবে।

ISP বিলিং সফটওয়্যার

SMS ও Telegram

বিলের রিমাইন্ডার, মেয়াদ শেষের নোটিশ, লাইন কেটে যাওয়ার খবর — সময়মতো নিজে থেকেই চলে যায়, কাউকে মনে করে পাঠাতে হয় না।

রিসেলার ও স্টাফ

রিসেলার দেখেন শুধু নিজের গ্রাহক, কালেক্টর শুধু নিজের এলাকা। কে কী দেখবেন তা পারমিশন দিয়ে ঠিক করা, মুখের কথায় নয়।

রিসেলার ম্যানেজমেন্ট

MikroTik প্রভিশনিং

গ্রাহক যোগ করলেই RouterOS API দিয়ে PPPoE secret, profile আর queue রাউটারে লেখা হয়ে যায়। রাউটার আর প্যানেলের তথ্য না মিললে সেই অমিল (ড্রিফট) রিপোর্টে আসে, পরে খুঁজে বের করতে হয় না।

MikroTik বিলিং সফটওয়্যার

OLT ও ONU মনিটরিং

PON পোর্ট, প্রতিটি ONU-এর অপটিক্যাল সিগন্যাল আর LOS অ্যালার্ম। কোনো সিগন্যাল খারাপ হতে শুরু করলে গ্রাহকের ফোন আসার আগেই এখানে দেখা যায়।

OLT মনিটরিং সফটওয়্যার

FreeRADIUS

RADIUS দিয়ে অথেন্টিকেশন ও অ্যাকাউন্টিং — কে কখন কতক্ষণ অনলাইন ছিলেন, অনুমানে নয়, সেশন হিসেবে রাখা থাকে।

গ্রাহক পোর্টাল

নিজের বিল, অনলাইন পেমেন্ট, প্যাকেজ বদল, অভিযোগ — অফিসে ফোন না করেই।

গ্রাহক পোর্টাল ও অ্যাপ

Hotspot ও ভাউচার

ক্যাপটিভ পোর্টাল, সময়ভিত্তিক পাস, ভাউচার আর স্ক্র্যাচ কার্ড — ক্যাফে, হোস্টেল বা মার্কেটের জন্য।

হটস্পট বিলিং ও ভাউচার

রিপোর্ট

আয়, বিক্রি হওয়া প্যাকেজ আর নতুন গ্রাহক — মাস শেষের যে হিসাবগুলো মিলতেই হবে।

নেটওয়ার্ক হেলথ

প্রতিটি রাউটার আর OLT এক নজরে — অপটিক্যাল সিগন্যাল, আপটাইম আর এই মুহূর্তে কে অনলাইন।

অ্যালার্ট

কোনো রাউটার বা OLT সাড়া দেওয়া বন্ধ করলেই সঙ্গে সঙ্গে খবর, যাতে গ্রাহক ফোন করার আগেই ঠিক হয়ে যায়।

মাঠের কাজের জন্য তৈরি

ফাইবার থেকে বিল পর্যন্ত

আপনার নেটওয়ার্ক যে হার্ডওয়্যারে চলে — MikroTik রাউটার, EPON OLT আর যে গ্রাহকরা এর বিল দেন — সব এক প্যানেলে।

আলাদা ডেটা

আপনার গ্রাহকের তথ্য আর কারও সাথে এক টেবিলে থাকে না

প্রতিটি ISP নিজের সাবডোমেইনে, নিজের ডাটাবেসে।

মোবাইল অ্যাপ

গ্রাহকের পকেটে, রিসেলারের পকেটেও

গ্রাহক ফোন থেকেই বিল দেখেন, bKash বা Nagad-এ বিল দেন আর অভিযোগ জানান। রিসেলার নিজের অ্যাপে নিজের গ্রাহক, ব্যালান্স আর কমিশন দেখেন।

গ্রাহক অ্যাপ রিসেলার অ্যাপ

আপনার নিজের নেটওয়ার্কে দেখুন

কতজন গ্রাহক, কোন রাউটার আর কী কী প্যাকেজ — জানালে ডেমো সাজানো হবে আপনি আসলে যেভাবে চালান, সেভাবে।

ডেমোর অনুরোধ করুন

অথবা ইমেইল করুন support@skynity.net